সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা'দত হূসাইন লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ১৫:৪৮| আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৬:০১
অ- অ+

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা'দত হূসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।

রাজধানীর নিকুঞ্জ ১ কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি ফারুকুল ইসলাম ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড. সা'দত হূসাইন এই সমিতির সাবেক সভাপতি।

ফারুকুল ইসলাম জানান, সোমবার দুপুরে বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। তিনি ব্রেইন স্টোক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্ট দিয়ে ড. সা'দত হূসাইনের দ্রুত আরোগ্য কামনা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স কমিশনার (অবসরপ্রাপ্ত) কাজি এমদাদ।

তিনি লেখেন, 'প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও পিএসসি’র সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ ও রাষ্ট্রচিন্তাবিদ, লেখক ও গবেষক ড. সা'দত হোসাইন গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হসপিটালে লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে। এনবিআরের চেয়ারম্যান থাকাকালীন আমি দ্বিতীয় সচিব হিসেবে তাঁর সাথে কাজ করেছি। মহান আল্লাহ পাক এই গুণীকে দ্রুত সুস্থ করে দিন। আমীন।'

ঢাকাটাইমস/১৬এপ্রিল/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ