গৃহবন্দি কোহলিকে মোটিভেট করলেন আনুশকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০, ২৩:৫৭
অ- অ+

বাইশ গজ, ব্যাট বল কিংবা উইকেটের সঙ্গে ক্রিকেটাররা সবচেয়ে বেশি মিস করছেন বোধ হয় মোটিভেশনগুলো। যা বাইশ গজে থাকাকালীন হামেশাই তারা পেয়ে থাকেন গ্যালারিতে হাজির অনুরাগীদের থেকে। যা ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের অনুপ্রেরণা হয়ে ধরা দেয়।

গৃহবন্দি কোহলি গ্যালারিতে অনুরাগীদের অনুপ্রেরণাগুলো যে ব্যাপক মিস করছেন, তা ভালোই জানেন মিসেস কোহলি। তাই ঘরে বসেই ভারতীয় অধিনায়ককে চিয়ার আপ করার দায়িত্ব নিয়ে নিলেন আনুশকা। কোহলির উদ্দেশ্যে তাঁর সেই মোটিভেশন ভিডিও ভাইরাল হলো ইন্টারনেটে।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। যেখানে আনুশকাকে বলতে শোনা যাচ্ছে, ‘এ কোহলি চওকা মারনা। কিয়া কাররাহাহে?’

যার বাংলা অর্থ করলে দাড়ায়, ‘এ কোহলি চার হাঁকা। কী করছিস?’ অর্থাৎ, বাইশ গজে কোহলি যখন ব্যাট হাতে নামেন তখন গ্যালারি থেকে তাঁকে উদ্বুদ্ধ করতে অনুরাগীরা এমনই বলে থাকেন। আনুশকা ভালো করেই জানেন সে কথা। কিন্তু করোনার জেরে বাইশ গজের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কহীন ভারতীয় অধিনায়ক। এমন সময় তাঁর মোটিভেশন হয়ে ধরা দিলেন খোদ আনুশকাই। একেই বোধ হয় বলে রিলেশনশিপ গোল।

ভিডিওটির ক্যাপশন হিসেবে আনুশকা লিখেছেন, ‘আমি ভাবলাম বাইশ গজকে ও খুব মিস করছে। একই সঙ্গে হাজার হাজার অনুরাগীদের ভালোবাসা। তবে আমার মনে হয় বিশেষ করে ও এই ধরনের অনুরাগীদের বেশি মিস করছে। তাই আমি নিজেই আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।’ আনুশকার এই মোটিভেশন দারুণ মনে ধরেছে নেটাগরিকদের। তারা বলছেন রিলেশনশিপ গোল এমনই হওয়া উচিৎ।

(ঢাকাটাইমস/১৭ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রদলের
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক
রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা