কুমিল্লায় বজ্রপাতে ধান ক্ষেতে কৃষকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২০:৪৭
অ- অ+

কুমিল্লার মনোহরগঞ্জে ক্ষেত থেকে ধান বাড়ি নেয়ার পথে বজ্রপাতে মো. শাহাজাহান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে।

শাহাজাহান মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় গ্রামের মৃত কালামিয়ার ছেলে। শাহাজাহান পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা মাস্টার আমিন শরীফ জানান, সকাল থেকে শ্রমিকদের সাথে জমিতে ধান কাটছিলেন। কাটা শেষে ধান বাড়ি নেওয়ার পথে বজ্রপাতে ক্ষেতেই তিনি মারা যান। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে বাড়ি নেয়া হয়েছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মরদেহ দেখতে আসেন।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা