টাঙ্গাইলে নারী স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৪ মে ২০২০, ১৬:২০
অ- অ+

টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। সোমবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ওই ব্যক্তি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক্ট কোয়াটারের বাসিন্দা। এ ঘটনায় একটি বিল্ডিং লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘আক্রান্ত ওই নারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন, ওই বিল্ডিংটি লকডাউন করে দেয়া হয়েছে। সেখানে ১২টি পরিবার রয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারীকে তার নিজ বাসাতেই আইসোলেশনে রাখা হয়েছে।’

সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ‘রবিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে একজনের করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়। এ নিয়ে জেলায় একই পরিবারের পাঁচজনসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এদের মধ্যে ঢাকায় দুজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই সাতজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

(ঢাকাটাইমস/৪মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি ঢাকা রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা
রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র নিয়ে এনসিপির হট্টগোল
শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা