অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ অসম্ভব: সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ১৭:১০
অ- অ+

অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ সম্ভব নয় বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ​সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, এটা হলে সফরের মেয়াদ অনেক বেশি হয়ে যাবে।

করোনাভাইরাসের জন্য আর্থিক ভাবে ক্ষতির মুখে খেলার দুনিয়া। কীভাবে সেই ক্ষতি মেটানো যায়, তা নিয়ে চলছে ভাবনাচিন্তা। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ভাবনা থেকেই বছরের শেষে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলার কথা ভেবেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস সেই প্রস্তাব দিয়েও ছিলেন। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পর্ক ভাল বলেই আশাবাদী ছিলেন তিনি।

বোর্ড প্রেসিডেন্ট যদিও তা সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন। সৌরভ জানিয়েছেন, ‘মনে হয় না যে ভারত পাঁচ টেস্টের সিরিজে অংশ নিতে পারবে। সীমিত ওভারের সিরিজও তো থাকবে। তা ছাড়া ১৪ দিনের কোয়রান্টিন গাইডলাইনের কথাও মাথায় রাখতে হবে। পাঁচ টেস্টের সিরিজ হলে সফর দীর্ঘায়িত হবে।’

করোনার বিরুদ্ধে সতর্কতা হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পা দেওয়ার পর ভারতীয় দলকে দুই সপ্তাহের জন্য কোয়রান্টাইনে থাকতে হবে। তারপর সিরিজ শুরু হবে।

(ঢাকাটাইমস/১৬ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা