মানিকগঞ্জ-১ আসনের জনগণকে এমপি দুর্জয়ের ঈদ শুভেচ্ছা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৬:৫২
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুর্জয় বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।

তিনি বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।

তিনি বলেন, দেশের এই দুর্যোগকালে সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। ইতোপূর্বে আমি ও আমার নেতাকর্মীরা মানিকগঞ্জ-১ আসনের ঘিওর, দৌলতপুর, শিবালয়ের অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন এবং করোনা প্রতিরোধে সচেতন থাকবেন। আবারও মানিকগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ ও আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

(ঢাকাটাইমস/২৪মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাইমাইল নয়, তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা; প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা দুই পুলিশ গ্রেপ্তার
প্রিতমের সংসারে ভাঙনের সুর, বিচ্ছেদের কথা জানালেন শেহতাজ
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলা, বিএনপি নেতা কারাগারে