মান্নাকে সাক্ষাৎ দিলেন খালেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ২২:৪৯| আপডেট : ২৬ মে ২০২০, ২২:৫৩
অ- অ+
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডের বাসা ফিরোজায় যান তিনি। মাহমুদুর রহমান মান্না নিজেই ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মান্না বলেন, ‘ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম বেগম জিয়াকে দেখতে। তিনি অসুস্থ। কিন্তু চেহারায় তাকে ফ্রেশ লেগেছে।’

জানা গেছে, মঙ্গলবার রাত আটটার পর ফিরোজায় প্রবেশ করেন মাহমুদুর রহমান মান্না। এরপর রাত নয়টার কিছু আগে তিনি বেরিয়ে আসেন। মান্না একাই গিয়েছিলেন বিএনপিপ্রধানকে দেখতে।

খালেদা জিয়াকে কেমন দেখলেন- জানতে চাইলে মান্না বলেন, ‘উনার হাতের আঙ্গুল সেভাবে নাড়াতে পারেন না, দাঁড়াতে পারেন না, খেতে পারেন না- এটা উনি বললেন। বাট বাহ্যিকভাবে দেখতে তাকে আগের মতো ফ্রেশই মনে হয়েছে।’

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।

মান্না বলেন, ‘ঈদের শুভেচ্ছা জানিয়ে বললাম, কেমন আছেন। তিনি বলেছেন, ঈদুল ফিতরের দিনে জাউ ছাড়া কিছু খেতে পারেননি। আজ একটু মিষ্টান্ন খেয়েছেন। তার পায়ের পাতার দিকে লাল হয়ে যায়।'

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের সাজা স্থগিতের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর তিনি বিএনপির মহাসচিব ও গতকাল ঈদুল ফিতরের দিনে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ দেন। দলের বাইরে মান্নার সঙ্গেই প্রথম সাক্ষাৎ করলেন। আর করোনা ভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহর জন্য ফল-ফুল পাঠিয়ে তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৬মে/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিকদের বড় একটি অংশ অনানুষ্ঠানিক খাতে রয়েছে: বাণিজ্যমন্ত্রী
অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় নকল, ১৭৯ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউইয়র্কে দিনমজুরের কাজ করেন জায়েদ খান? ছবি ভাইরাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা