সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন ওয়াকার ইউনুস!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ১৪:৩০| আপডেট : ২৯ মে ২০২০, ১৪:৩৭
অ- অ+

ক্লিন ইমেজধারী সাবেক পাক ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন ওয়াকার ইউনুস। তারই টুইটার অ্যাকাউন্ট থেকে পর্ন ভিডিও লাইক করা হয়েছে, ফলে বিব্রতকর অবস্থাতেই পড়তে হয়েছে সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে। তবে ভিডিও লাইক করেননি ইউনুস, টুইটার অ্যাকাউন্ট হয়েছে হ্যাক। হ্যাকাররা লাইক করেছে পর্ন ভিডিও ক্লিপ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের এই প্রাক্তন পেসার।

শুক্রবার (২৯ মে) সকালে টুইটারে এক ভিডিও পোস্ট করেন কিংবদন্তি এই পেসার, জানান পুরো ঘটনা। বলেন, সোশ্যাল মিডিয়ায় আর কখনও তাকে দেখা যাবে না। এই প্রথম বার নয়, আগেও যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছিল, সেটাই জানিয়ে দেন তিনি। পাকিস্তানের হয়ে ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট এবং ২৬২ একদিনের ম্যাচে ৪১৬ উইকেট নেওয়া ওয়াকারের এই পোস্ট সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। অনেকেই অবাক হয়েছেন গোটা ঘটনায়।

ওয়াকার সেই ভিডিও বার্তায় বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম কেউ আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এবং নিম্নরুচির ভিডিওতে লাইক করেছে আমার অ্যাকাউন্ট থেকে। এটা খুবই লজ্জা, আফসোসের ব্যাপার। আমার পরিবারের কাছে এটা খুব অস্বস্তিরও ব্যাপার। আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। ভেবে দেখলাম যে করেছে সে তো আর থামবে না। আগেও এমন ঘটনা ঘটেছিল। তাই আমি নিজেকেই সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। আমার পরিবারও তাই চায়।’

(ঢাকাটাইমস/২৯ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজ শেখকে আটক বা হেফাজতে নেওয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’
বৃক্ষ হত্যাকারীদের ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিলেন ডেপুটি স্পিকার
মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৪
নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা