চুয়াডাঙ্গায় সড়কে প্রাণ গেল ভাবি-ননদের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ০৯:৫০
অ- অ+
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে ভাবি-ননদ। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) এবং তার অন্ত:সত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে হাতিভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন একই পরিবারের মনির হোসেন, তানিয়া খাতুন ও রোমানা খাতুন। কোষাঘাটা এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি আলমসাধূর সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও দুই আরোহী গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান তানিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন ও আহত দুজনকে হাসপাতলের ওয়ার্ডে ভর্তি করেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান মোটরসাইকেলের আরেক আরোহী রোমানাও।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মামুনুর রশিদ জানান, দামুড়হুদার কোষাঘাটা বটতলা এলকায় একটি ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিলো। ধারনা করা হচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রাকটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুর থেকে অপহৃত বিদেশফেরত  যুবকের অর্ধগলিত  লাশ টঙ্গীর ড্রেন থেকে উদ্ধার
একই চেয়ারে ১৭ বছর: পদোন্নতি-বদলি বাণিজ্য করে স্ত্রীসহ পরিবারের নামে করেছেন সম্পদের পাহাড়
From Budgetary Dreams to Digital Reality: mapping Bangladesh’s journey to a life-cantered economy
বাজেট-ভাবনা থেকে ডিজিটাল বাস্তবতায়: জীবনকেন্দ্রিক অর্থনীতিতে বাংলাদেশের অভিযাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা