ইংল্যান্ড সফরে যাবেন না হেটমায়ার-ব্রাভো-পল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ০৯:৫২
অ- অ+

ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। করোনা পরবর্তী পরিস্থিতিতে এই সিরিজ দিয়েই সূচনা হবে আন্তর্জাতিক ক্রিকেটের। কিন্তু সেই সিরিজ খেলতে যেতে চাননি শিমরন হেটমায়ার, কিমো পল ও ড্যারেন ব্র্যাভো। তাঁদের না যাওয়ার কারণ যদিও ব্যাখ্যা করেনি সে দেশের ক্রিকেট বোর্ড।

বুধবার এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ‘হেটমায়ার, কিমো পল ও ব্র্যাভো এই সফরে যেতে চায় না। ওদের সিদ্ধান্তকে সম্মান করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই সিদ্ধান্তের প্রভাব আগামী দিনে পড়বে না।’

দুই ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সফরে। চেমার হোল্ডার ও নকমুরা বমারকে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ড সফরে। অধিনায়ক জেসন হোল্ডার তাঁর দল নিয়ে ৮ জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ড উড়ে যাবেন।

(ঢাকাটাইমস/৪ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য