পাঁচ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১৮:৩৭
অ- অ+

প্রশাসনে যুগ্ম সচিব পদমর্যাদার পাঁচ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওই পাঁচ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে গৌতম পালকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মোহাম্মদ আতিকুর রহমানকে রেলপথ মন্ত্রণালয়ে, বিজয় কৃষ্ণ দেবনাথকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়।

(ঢাকাটাইমস/০৭ জুন/এএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ
রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসসহ ৪ জনের রিমান্ড
মরিয়মের মৃত্যু: ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল
ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত অন্তত ১০৯