করোনার উপসর্গে খালেদার উপদেষ্টা এম এ হকের মৃত্যু

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১২:৪১| আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৩:১১
অ- অ+

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ভাতিজা মো. সুহাইল হক।

তিনি জানান, মঙ্গলবার বিকালে করোনার উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এম এ হক। বুধবার রাতে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

সুহাইল আরও জানান, এম এ হকের দুটি নামাজে জানাজা হবে। প্রথমটি বাদ আসর হযরত মানিক পীর (রহ.) কবরস্থানের টিলায় এবং সন্ধ্যা সাড়ে সাতটায় তার গ্রামের বাড়ি বালাগঞ্জের গহরপুরের কলুমা গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম জানান, এম এ হকের শ্বাসকষ্ট ছিল। পাশাপাশি তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এখনো ফলাফল আসেনি।

ঢাকাটাইমস/৩জুলাই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4