ফেসবুকের বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করল ভারত

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৮:২২
অ- অ+

ফেসবুকের বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করল ভারত। অ্যাপটির নাম ইলিমেন্টস। সম্প্রতি ভারতে অ্যাপটি উন্মোচন করা হয়।

ভারতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু উদ্বোধন করেছেন এই অ্যাপ। বেসরকারি একটি সংস্থার হাজারো আইটি কর্মীরা মিলে এই অ্যাপটি তৈরি করেছেন। নির্মাতা প্রতিষ্ঠানের নাম আর্ট অব লিভিং। এর প্রতিষ্ঠাতা স্বঘোষিত ধর্মগুরু রবিশঙ্কর। তাদের দাবি এটিই দেশের প্রথম সোশাল মিডিয়া সুপার অ্যাপ।

চলতি সোশাল মিডিয়া অ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের সঙ্গে লড়তে হবে এই অ্যাপকে। অ্যাপটি ইতিমধ্যেই ১ লক্ষ বার প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে।

চলতি অন্যান্য অ্যাপের মতোই এই অ্যাপে একাধিক ভারতীয় ভাষা রয়েছে। রয়েছে অডিও ও ভিডিও কলের সুবিধা। নতুন এই অ্যাপ সংস্থার দাবি, ভারতের তথ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই অ্যাপ তৈরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
২০০ বছরের পুরোনো ফৌজদারি আইন নিয়ে গবেষণা, পিএইচডি পেলেন বিচারক তাজুল ইসলাম
দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী