শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের প্রতি পুলিশের শ্রদ্ধা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২১:২৬
অ- অ+

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে পুলিশ। নিহতদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের চেকপোস্টে ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিনে জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং স্থানীয় গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। তাদের স্মৃতির প্রতি জেলা পুলিশের পাশাপাশি নিহতের স্বজনেরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

চরশোলাকিয়া ঈদগাহ সংলগ্ন সবুজবাগ মোড়ে নির্মিত অস্থায়ী বেদীতে মঙ্গলবার সকালে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর পর পুলিশ সুপার জঙ্গি হামলায় নিহত গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ নেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন ৩৪ বিসিএসের জয়