নতুন এসবি প্রধান কামরুল আহসান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪
অ- অ+

পুলিশের বিশেষ শাখার—এসবি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) হিসেবে দায়িত্বে আছেন। আর বর্তমান এসবি প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিন আরও পাঁচ অতিরিক্ত আইজিপি এবং পাঁচ ডিআইজিকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা কামরুল আহসানের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। তিনি রংপুর ক‍্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কামরুল আহসান কর্মজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নড়াইল, বান্দরবান, পুলিশ হেডকোয়ার্টার্স এবং অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নড়াইল ও বান্দরবান জেলায় দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসন ও পুলিশ সদর দপ্তর—উভয় ধরনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার পেশাগত ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য দিক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে টেকনো স্পার্ক ৫০সি, পানির নিচেও ছবি তোলার সুবিধা
১০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ