মেয়ের মা হলেন সোফি টার্নার

করোনা আতঙ্কের মধ্যেই জোনাস পরিবারে খুশির জোয়ার। গত সপ্তাহের বুধবারে আমেরিকার লজ অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘গেম অফ থ্রোনস’-এর নায়িকা সোফি টার্নার। পরিবারে নতুন অতিথির আগমনে স্বভাবতই খুশি সকলে। জোনাস পরিবার সদ্যোজাতের নাম রেখেছেন উইলা জোনাস।
২০১৬ সালে নভেম্বরে মার্কিন পপ গায়ক জো জোনাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ‘এক্স ম্যান’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী। ২০১৭ সালে এনগেজমেন্ট এবং ২০১৯ সালে প্যারিসে তাদের বিয়ে হয়।
সোফি যে মা হতে চলেছেন, গত ফেব্রুয়ারি মাসে সেই খবর প্রথম প্রকাশ্যে আসে। তবে সোফির অন্তঃসত্ত্বা হওয়ার খবর যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছেন স্বামী জো ও জোনাস পরিবার। কিন্তু রেহাই পাননি। ফটোসাংবাদিকদের বদৌলতে তা প্রকাশ হয়ে যায়।

সোফির টার্নারের আরেকটা পরিচয় হচ্ছে, তিনি মার্কিন পপ গায়ক নিক জোনাসের ভাবী। জো জোনাস হল নিকের ছোট ভাই। নিক জোনাস আবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী। মানে বুঝলেন তো, সোফি ও প্রিয়াঙ্কা একই পরিবারের বউ।
ঢাকাটাইমস/২৮জুলাই/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































