২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১৯:৫৯
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসি সচিবালয় জানিয়েছে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে আইনি জটিলতা এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম- চট্টগ্রাম- আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে শেরপুর- আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।

এছাড়া বগুড়া- আসনেও এপ্রিল ভোট হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে স্টার্লিং সাবমেশিনগানসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার
মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা