৩০ জুলাই থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ২১:০০| আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:১১
অ- অ+

প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পাওয়ায় দেশের অভ্যন্তরীণ রুট; কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তাই আগামী ৩০ জুলাই এই রুটে ফ্লাইট ওড়ানোর দিন ঠিক করেছে বিমান সংস্থাগুলো।

বেবিচক সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করায় বিমান চলাচল কর্তৃপক্ষ কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়। এ নিয়ে বিমান সংস্থাগুলোকে এই রুটে ফ্লাইট চালানোর জন্য আজকের মধ্যে চিঠি দেওয়ার কথা রয়েছে।

এদিকে বিমান সংস্থাগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, অনুমতি পেলেই তারা ফ্লাইট পরিচালনা শুরু করবে। তাদের প্রস্তুতি রয়েছে।

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা এখনও চিঠি পাইনি। তবে অনুমতি পেলে আমরা ফ্লাইট চালাব।’

করোনা ইস্যুতে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল পর্যায়ক্রমে চালু হলেও একমাত্র কক্সবাজার রুটটিই বন্ধ ছিল। কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার পর ১ জুন থেকে দেশের ভেতরে ফ্লাইট ওড়ানো শুরু হয়।

করোনা মহামারির শুরতেই কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ সবশেষ কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সগুলো।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা