মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২০, ১৯:৫৪
অ- অ+

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মুহাম্মদ আহসানুল জব্বার। তিনি সদ্য অবসরে যাওয়া মো. জামাল উদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, ‘বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আহসানুল জব্বারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।‘

অবসরে যাওয়া জামাল উদ্দিনকে ২০১৭ সালের ২৯জুন সংস্থাটির ডিজি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। গতবছর তার মেয়াদ আরো একবছর বাড়ানো হয়। যা ২১ জুলাই শেষ হয়। এরপর তিনি অবসরে যান।

ঢাকাটাইমস/৩০জুলাই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা