ইউটিউবে পূজা-আনিকার নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১০:০০| আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১০:০২
অ- অ+

বন্ধু দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করেছেন গানের জগতের দুই বন্ধু বাঁধন সরকার পূজা ও তাসনিম আনিকা। 'ফ্রেন্ডস' শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিকা নিজেই। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ভিডিও পরিচালনা করেছেন তাসনিম আনিকা। এটি তারই ইউটিউব চ্যানেলে বন্ধু দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে।

পূজা বলেন, ‘আনিকা আমার খুব ভালো বন্ধু।এবার আমরা দুজন মিলে বন্ধুত্বের গান করলাম। বেশ ভালো হয়েছে কাজটি। আশা করছি সবার ভালো লাগবে।’

তাসনিম আনিকা বলেন, 'পূজা ও আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও, বেশ গভীর। তাই ভাবলাম একটা গান করলে কেমন হয়! এরপরই গানটি গুছিয়ে ফেললাম। আশা করছি সবার ভালো লাগবে গানটি।'

(ঢাকাটাইমস/৪আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4