এই মুহূর্তে আমি সেরা অবস্থানে আছি: নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ১৮:২৩
অ- অ+

বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তারপর থেকে এই প্রথমবারের মত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মনে করছেন পিএসজিতে এই মুহূর্তে তিনি সেরা ফর্মে আছেন।

পিএসজি’র হয়ে এই তিন বছরে নয়টি শিরোপা জয় করেছেন নেইমার। তবে এবার প্যারিসের জায়ান্টদের হয়ে এই তালিকায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও যোগ করতে চান। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তার নিজস্ব ওয়েবসাইটে এ সম্পর্কে বলেছেন, ‘এই তিন বছরে আমি অনেক কিছু শিখেছি। একইসাথে বেশ কিছু ভাল মুহূর্তের পাশাপাশি কঠিন সময়ও এখানে কাটিয়েছি। বিশেষ করে ইনজুরি আমাকে বারবার যখন এখানে খেলতে দেয়নি সেই সময়গুলো ক্যারিয়ারের কঠিন সময় ছিল।’

পিএসজির সতীর্থদের সঙ্গে মধুর সখ্যতা তাকে মাঠে ফেরাতে সাহায্য করেছে। এ নিয়ে নেইমার বলেন, ‘সতীর্থদের সহায়তায় আমি আবারো নিজেকে সুস্থ করে মাঠে ফিরিয়ে এনেছি। ফিরে আসার পর যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে কাজ করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় লিগ শিরোপা ঘরে তুলেছি। প্রতিটি ম্যাচেই আমাদের লড়াই করতে দেখেছে সমর্থকরা।’

নেইমার আরো বলেন, ‘এই ক্লাবটি একেবারেই পরিবারের মত। যে কারনে আমি বিশ্বাস করি প্যারিসে আসার পর এই মুহূর্তে আমি সেরা ফর্মে আছি। আমরা এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিততে চাই। এজন্য আমাদের লড়াই করতে হবে, এর আগে কখনই আমরা শিরোপার এত কাছে আসতে পারিনি।’

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি