নোয়াখালীতে করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ৮৫

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ১৫:৫৯
অ- অ+

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এদিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হকসহ জেলায় আরো ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ হোসেন জানান, উপজেলার পরকোর্ট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দশগরিয়া এলাকার বাসিন্দা আবুল বাসার (৭০) অসুস্থ অবস্থায় গত ৫ আগস্ট পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। ৬ আগস্ট আসা রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান বলে রবিবার রাতে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা ছয়জন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. বিবেক দেব জানান, করোনা উপসর্গ নিয়ে গত ৩ আগস্ট নমুনা দিয়ে যান নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামের বাসিন্দা মৌলভী হাসমত উল্যাহ (৯০)। ৪ আগস্ট করোনা পজিটিভ আসার পর হোম আইসোলেশন থেকে উনাকে ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।

এর কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকায় নেয়া হলে মারা যান হাসমত উল্যাহর ছেলে আনোয়ার হোসেন। মৃতের পরিবারের আরো তিন জন করোনা আক্রান্ত রয়েছেন। উপজেলায় মোট মৃতের সংখ্যা পাঁচজন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৮৫জন। এর মধ্যে সদরে ২৫, সুবর্ণচরে ৬, বেগমগঞ্জে ১২, সোনাইমুড়ীতে ৪, চাটখিলে ২, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাটে ১২জন। জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৫৭৬জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫১৮ জন, মারা গেছেন ৬৯ ও আইসোলেশনে রয়েছেন ৯৮৯জন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4