বিরাটকে টপকে বাবরের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০
অ- অ+

বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল প্রথম টি–২০। তিন ম্যাচের সিরিজে রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি–২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পরাস্ত হয় পাকিস্তান। সিরিজে ১–০ এগিয়ে যায় হোম ফেভারিটরা। স্বাভাবিকভাবে টেস্টের পর টি–২০ সিরিজেও মুখ থুবড়ে পড়ায় পাক শিবিরে হতাশা। তবে রবিবার বাইশ গজে ব্যাট হাতে নজর কাড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুরন্ত ব্যাটিং করে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে!

এমনিতেই প্রাক্তন পাক তারকারা বাবরকে কোহলির সঙ্গে তুলনা করে থাকেন। এবার সেই ডানহাতি ব্যাটসম্যানই ইংল্যান্ডের মাটিতে নয়া রেকর্ড গড়ে স্পর্শ করলেন ভারত অধিনায়কের মাইলস্টোন। একইসঙ্গে নাম লেখালেন অসি তারকা অ্যারন ফিঞ্চের পাশে। তা কী রেকর্ড গড়লেন বাবর আজম? কোহলি ও ফিঞ্চের মতোই আন্তর্জাতিক টি–২০ ক্রিকেটে দ্রুততম দেড় হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন মাঠে নামার আগে মাইলস্টোন থেকে ২৯ রান দূরে ছিলেন আজম। নিজের ৩৯তম ইনিংসে এই নজির গড়লেন তিনি।

তবে এখানেই শেষ নয়। একটি ক্ষেত্রে কোহলিকে টপকেও গেলেন তিনি। কুড়ি–বিশের খেলায় সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে ৫০০ রানে) এখন আজমেরই। বর্তমানে টি–২০ ক্রিকেটে তাঁর গড় ৫০.৯০। এর আগে ৫০.৮০ গড় নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন কোহলি। তবে কোহলি বাবরের থেকে দ্বিগুণেরও বেশি ম্যাচ খেলেছেন। তাই নিঃসন্দেহে পাক অধিনায়কের পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে।

দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক টি–২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক কোহলি। ৮২টি ম্যাচে তাঁর ঝুলিতে ২৭৯৪ রান। তাঁর পরই রয়েছেন টিম ইন্ডিয়ার সহ–অধিনায়ক রোহিত শর্মা। ১০৮টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২৭৭৩ রান। এরপর তালিকায় রয়েছে কিউয়ি ওপেনার মার্টিন গাপটিল, পাক তারকা শোয়েব মালিক এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের নাম।

(ঢাকাটাইমস/০১ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাদা বস্তায় নিরাপত্তাকর্মী, খণ্ডিত ভিডিওতে অপহরণের দাবি; পূর্ণাঙ্গ ফুটেজে ভিন্ন চিত্র
সার সরবরাহ ও মজুত তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু
ঢামেকে রেখে যাওয়া ৮ মাসের শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার
নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, গ্রেপ্তার ১