ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৪৯
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় মৃত এই নবজাতককে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে। উদ্ধারের সময় নবজাতকের শরীরে পঁচন ধরেছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ঢাকা টাইমসকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবহিত। ইতিমধ্যে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। লাশটিকে মর্গে নিয়ে তারা পরবর্তী ব্যবস্থা নেবে।’

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রক্টর বলেন, ‘করোনা দুর্যোগের সময় মানবশিশু এভাবে ফেলে যাওয়া দুঃখজনক। আমরা মাতা-পিতাকে অনুরোধ করি যতই অসুবিধা হোক এভাবে যেন রাস্তাঘাটে কেউ কোনো মানবসন্তানকে রেখে না যায়।’

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী