আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ০৯:৫৪| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১১:৩৮
অ- অ+

শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কালীপূজা উপলক্ষে এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ত্রিপুরার আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল জানান, কালীপূজা উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ স্থলবন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

রবিবার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মীর হোসাইন জানান, কালীপূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে দুদেশে আটকেপড়া পাসপোর্ট যাত্রী, কূটনীতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা