জাল ডলারসহ তিন প্রতারক র‌্যাবের জালে ধরা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৭:২৪
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে জাল ডলারসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। শনিবার বিকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাশেমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শেরপুর জেলার শ্রীবর্দী থানার গোপাল খিলা গ্রামের আমজাদ হোসেন (৩০), একই গ্রামের আলতাফ হোসেন (৬০) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলাম (২০)।

তিন প্রতারকের কাছ থেকে পাঁচ হাজার ৪৬০ ডলারের জাল নোট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার ডলারের মূল্য বাংলাদেশি টাকায় চার লক্ষ ৬৪ হাজার ১০০ টাকা।

র‌্যাব-১৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে র‌্যাব-১৪ জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে জাল ডলারসহ তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
১১ মাসের অনুসন্ধানে অভিযোগের প্রমাণ মেলেনি, দুদকের নিষ্পত্তিপত্র পেয়েছি: মোয়াজ্জেম হোসেন
জনপ্রত্যাশা পূরণে সরকারকে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক
এবারের বইমেলায় তুলতুলের ‎নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা