গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১২:০৮
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় গোয়াল ঘরের তালা ভেঙে ৩টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের মহিষারঘোপ গ্রামের হামিদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।

গরুর মালিক হামিদ চৌধুরী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়াল ঘরের দরজার শিকলে দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং ঘরে থাকা ৩টি গরুই নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।

তিনি জানান, চুরি হওয়া গরুর মধ্যে ১টি গাভী, ১টি ষাঁড় ও ১টি বাছুর রয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরেই গরু চুরির হিড়িক পড়েছে। আর এইসব গরু চুরির কারণে অনেকে সর্বশান্ত হয়ে গেছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান, এ ব্যাপারে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাটাইমস/২৭ নভেম্বর/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিলেন আইজিপি
জুলাই আন্দোলনে আহত হোসেনকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ
ঢাকা মেডিক্যালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা