হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:২৯
অ- অ+
ফাইল ছবি

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তারিখ পিছিয়েছে। আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ এই তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে সারাদেশে নয় মাস থেকে ১০ বছরের নিচের প্রায় তিন কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।

ইপিআই-এর অন্যান্য লক্ষ্যসমূহের মধ্যে ২০২২ সাল নাগাদ জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকার কভারেজ শতকরা ৯৫ ভাগে উন্নীতকরণ এবং ২০২৩ সাল নাগাদ হাম-রুবেলা দূরীকরণ অন্যতম। হাম-রুবেলা রোগ ও এর জটিলতা থেকে রক্ষা পাবার সর্বোৎকৃষ্ট উপায় হলো সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা। নিয়মিত টিকাদান কর্মসূচিতে শিশুদের নয় মাস ও ১৫ মাস বয়সে মোট দুই ডোজ এমআর টিকা প্রদান করা হয়ে থাকে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওমান-কাতারসহ ৫ দেশে ইরানের হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা
বন্যা ও পাহাড়ধসে সাত জেলায় মৃত্যু ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
তেঁতুলিয়ার নয়াবাড়ি থেকে রাষ্ট্রের শীর্ষ পদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রাজনীতিতে পথচলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা