অপূর্বর ‘পার্টনার’ মেহজাবীন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১২:২০
অ- অ+

ছোটপর্দার তুমুল জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। তারা এবার হাজির হচ্ছেন ‘পার্টনার’ হিসেবে। তবে কোনো ব্যবসায়িক পার্টনার নয়, লাইফ পার্টনার! তাও আবার বাস্তবে নয়, নাটকে। অপূর্ব-মেহজাবীনের এক নতুন ধারার গল্প উঠে আসবে সদ্য নির্মিত ‘পার্টনার’-এর মাধ্যমে।

আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে ‘সিএমভি’র ব্যানারে এই নাটকটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। চলতি পথে তাদের পরিচয় হয় ভয়ংকর এক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। নাটকের প্রায় পুরোটা জুড়েই চলতে থাকে সেই তিক্ততা।

নতুন এই কাজটি প্রসঙ্গে অপূর্বর ভাষ্য, ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা দেখলে আনন্দ পাবেন।’

পরিচালক জনির কথাও একই রকম। তিনি বলেন, ‘শত্রু থেকে বন্ধুত্ব হওয়ার গল্প এটি। আমি চেয়েছি নতুন ধারার গল্প বলতে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’

‘পার্টনার’-প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আগামী ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভির পর্দায়। এছাড়া ‘সিএমভি’র ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হবে।

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার
ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা