আনসার আল ইসলামের জঙ্গি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১, ১৯:১০
অ- অ+

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট। তার নাম জাহিদুল ইসলাম জাহিদ। আজ মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত দুটি মোবাইল এবং বেশকিছু উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে অনলাইনে জঙ্গি কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। এছাড়া দেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলো। জঙ্গি জাহিদ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থনসহ বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা