সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা তদন্ত করবে পিবিআই

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় করা হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই নোয়াখালী পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

এদিকে নিহত সাংবাদিক মুজাক্কিরের ব্যবহৃত মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা ও মানিব্যাগ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত ফোন ও ভিডিও ক্যামেরাতে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

এর আগে সোমবার ঘটনাস্থল চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে সংঘর্ষের ঘটনার সময় কারা গোলাগুলি করেছে, কাদের গুলিতে সাংবাদিক মুজাক্কির নিহত হয়েছেন তা শনাক্ত করার জন্য বাজারের সিসিটিভি ফুটেজ ও সব যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা