কেশবপুর পৌর নির্বাচনে নৌকার জয়

কেশবপুব (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ২০:৩৪
অ- অ+

যশোরের কেশবপুর পৌরসভা ২৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। রবিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রথমবারের মতো ভোটাররা ইভিএমে ভোট দেন।

উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে রফিকুল ইসলাম ১১ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুস সামাদ বিশ্বাস পেয়েছেন ২৩১৩ ভোট।

নির্বাচনের ফলাফল পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে খাস পুকুর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২
হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান
ডিএমটিসিএল এমডির নিয়োগ বাতিল
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা