লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৩:২০
অ- অ+

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট ৪০ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন কোম্পানিটি ৫৭ লাখ ৭২ হাজার ৭৫৪টি শেয়ার হাতবদল করেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৭৭ লাখ ২৮ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৫৮ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ টাকা ৮০ পয়সা।

রবি আজিয়াটা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫১ লাখ ৫৮ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২২ কোটি ৭৫ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪.৮০ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামের বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ফরিদপুরের স্বেচ্ছাসেবীদের রওনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
অনলাইন জুয়ায় কোটি টাকার কারবার, থাকতেন বিলাসবহুল রিসোর্টে, চড়তেন বিএমডব্লিউতে, অতঃপর ডিবির জালে চক্র
১৯ বছর আগে কোলে নেওয়া স্পেনের সেই শিশু ইয়ামালই আজ মেসির প্রতিদ্বন্দ্বী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা