শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৬:২১| আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬:৩১
অ- অ+

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আগামীকাল(বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্টে এবারই প্রথম জায়গা পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। আর প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান।

২১ সদস্যের দল থেকে বাদ পড়া ৬ ক্রিকেটার এখনই দেশে ফিরছেন না। দলের সঙ্গেই থাকবেন তাঁরা। তবে ম্যাচের সময় হোটেলে থাকতে হবে তাঁদের। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল শুধু ড্রেসিং রুমে থাকবে।

বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বী এবং শরিফুল ইসলাম।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের সঙ্গে বিরোধের পর মেলোনিকে আপ্যায়ন করতে যাচ্ছেন মাখোঁ
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার
মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান ভূমিমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা