বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু ৭ জুলাই

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১২:৩৪
অ- অ+

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও এতদিন নির্দিষ্ট ছিল না সেটার দিনক্ষণ। অবশেষে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। একমাত্র টেস্ট ম্যাচের মাধ্যমে টাইগাদের আসন্ন এই সিরিজটি শুরু হচ্ছে আগামী ৭ জুলাই।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের এই পূর্ণাঙ্গ সিরিজে থাকছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ। সফরটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। চলবে ৭-১১ জুলাই পর্যন্ত।

এরপর শুরু হবে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজ। ১৬ তারিখে সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার একদিন পরপর বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে সফর শেষ হবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

আর সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারাতে ক্রিকেট গ্রাউন্ডে।

এদিকে আসন্ন সিরিজ নিয়ে মানসিক প্রশান্তির খবরই পেয়েছেন তামিম ইকবাল বাহিনী। কেননা জিম্বাবুয়ে সফরে গিয়ে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়েতে আমাদের কোনো অফিশিয়াল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। প্রোটোকল অনুযায়ী টিম হোটেলে ওঠার পর প্রথম যে নমুনা নেওয়া হবে, সেটি নেগেটিভ এলেই সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করা যাবে।’

মূলত এজন্যই জিম্বাবুয়েতে দুই ধাপে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ধাপের ফ্লাইটে আগামী ২৯ জুন (মঙ্গলবার) দেশ ছাড়বেন কয়েকজন। আর পরের ধাপে যাবেন বাকিরা। এদিকে জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ দলের কেউ করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলে প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

(ঢাকাটাইমস/২৩জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার
দুই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি, ৭ ও ৯ পদাতিক ডিভিশনে নতুন জিওসি
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা