ডায়ানা অ্যাওয়ার্ডে ভূষিত খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউসুফ মুন্না

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জুন ২০২১, ২২:৫৯
অ- অ+

কিশোরদের সৃজনশীলতার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বাংলাদেশি তরুণ সামাজিক উদ্যোক্তা ইউসুফ মুন্না। তার প্রতিষ্ঠিত কিশোরভিত্তিক সৃজনশীল প্ল্যাটফর্ম রিফ্লেকটিভ টিনসের (Reflective Teens) এর মাধ্যমে সামাজিক পরিবর্তনমূলক বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের সাবেক প্রিন্সেস ডায়ানার নামে তার দুই ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজপরিবারের পক্ষ্যে এই পুরস্কারটি প্রবর্তন করেন। ইউসুফকে এই পুরস্কার দেয়ার কারণ হিসেবে সংস্থাটি বলেছে, তার প্রতিষ্ঠান রিফ্লেকটিভ টিনস বিগত আট বছর ধরে চট্টগ্রাম, খুলনা ও ঢাকাসহ বাংলাদেশের নানা প্রান্তের ৪৭ হাজারেরও বেশি কিশোরের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং বিভিন্ন সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করতে পেরেছে। তাদের প্রোগ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রিজেস নট বরডার্স, ব্রেইনারি এবং ক্রিয়েটর্স কনভারজেন্স।

ইউসুফকে এই পুরষ্কারের জন্য মনোনীত করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা Ashoka: Innovators for the Public।

এক বিবৃতিতে ইউসুফ বলেন, ‘এই প্রাপ্তি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একই সঙ্গে আমাদের কাজের গন্ডিকে প্রসারিত করতে ও সামগ্রিক লক্ষ্যকে বাস্তবায়নে দলগত প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই পুরস্কার আমার একার নয়। রিফ্লেকটিভ টিনসের সঙ্গে সংযুক্ত সবাই এর অংশীদার বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আমার মা-বাবা সবসময় আমার উপর আস্থা রেখেছেন, উৎসাহ জুগিয়েছেন। তাই তাদেরকে এই পুরষ্কারটি উৎসর্গ করছি।’

ইউসুফ মুন্না বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে স্নাতক করছেন। তিনি ২০১৫ সালে TEDx এ বক্তা হিসেবে আমন্ত্রিত হন। এছাড়াও ২০১৭ সালে প্রভাবশালী সামাজিক উদ্যোক্তাদের বৈশ্বিক নেটওয়ার্ক অশোকা ইয়াং চেঞ্জমেকারের অন্তর্ভুক্ত হন ইউসুফ। একই বছর নেপালে অনুষ্ঠিত গ্লোকাল ইন্টারন্যাশনাল টিন কনফারেন্সেও আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন তিনি।

এছাড়া ভারতে অনুষ্ঠিত গ্লোবাল পার্টনারশীপ সামিট ২০১৭ ও ২০১৮ সালে ফিলিপিন্সে অনুষ্ঠিত অশোকা চেঞ্জমেকার এক্সচেঞ্জে প্রথম বাংলাদেশি হিসেবে ইউসুফ দেশের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে, রিফ্লেকটিভ টিনসের পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের সহশিক্ষামূলক কার্যক্রমকে মূল্যায়নের মাধ্যমে প্রক্রিয়াটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য #countECA নামের একটি ভার্চুয়াল মুভমেন্ট শুরু করেছেন ইউসুফ।

(ঢাকাটাইমস/২৮জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট
রোমাঞ্চকর লড়াইয়ে ইরান-নিউজিল্যান্ডের ২-২ গোলে ড্র, পয়েন্ট ভাগাভাগি
টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুইজন গ্রেপ্তার
ঢাকাসহ ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা