করোনায় মারা গেলেন আইনজীবী লিজা

নিজস্ব প্রিতেবদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১৩:৪২| আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৪:০৬
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুন নাহার লিজা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

মরহুমার সহকর্মী সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা কামাল বাচ্চু বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে ২০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লিজা। বুধবার ভোর সোয়া ৪টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনটি নাবালক সন্তান, স্বামী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বুধবার বেলা ১২টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এআইএম/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী