ছাড়পত্র পেল 'পদ্মাপুরাণ' চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২১, ১৯:০৮
অ- অ+

পেক্ষাগৃহে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপারে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র 'পদ্মাপুরাণ'।

শনিবার দুপুরে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।

তিনি বলেন, ‘কদিন আগেই আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি। তবে সেই সুখবরটা আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলাম।’

সিনেমাটি মুক্তির বিষয়ে রাশিদ পলাশ বলেন, ‘পদ্মাপুরান আমাদের পুরো টিমের কাছে একটা যুদ্ধ ছিল। দিনের পর দিন পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছি আমরা। আমরা চাচ্ছি পদ্মাপুরান এর গল্পটা সব শ্রেণির দর্শক দেখার সুযোগ পাক। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে শিক্ষা-প্রতিঠানগুলো খুললে আমরা সিনেমাটি মুক্তি দেব বলে ভাবছি।’

গল্প সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি নির্মাতা বলেন, ‘নদী কেন্দ্রিক জীবন এখন আর নেই। তাহলে সেখানে কী হয়েছে? আমরা দেখলাম সেখানে অভাব বেড়েছে, শিক্ষা নেই, নেই মানবিকতা। সবচেয়ে ভয়ানক হলো অপরাধমূলক কাজ বেড়ে গেছে। তাহলে কেমন আছে সেই কুবের, মালা, কপিলারা? আমার সিনেমার দর্শন মূলত এমন।’

রায়হান শশীর চিত্রনাট্যে ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সুচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন।

ঢাকাটাইমস/৭আগস্ট/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা