৯৯৯-এ ফোনে আটক

সৎবাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১৮:৪৫
অ- অ+

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শিশুটির মায়ের ফোন পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক নারী ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার নয় বছর বয়সী মেয়েকে তার সৎবাবা ধর্ষণের চেষ্টা করেছেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানায় জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল নাদিম কলটি গ্রহণ করেন। এ সময় ৯৯৯-এর পুলিশ ডিসপাচার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ কলকারী ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পরে ব্রাহ্মণপাড়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
বাঙ্গরা উপজেলা গঠনে কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত
রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে ডিবি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা