যৌন হয়রানি: আত্মসমর্পণ করে জামিন পেলেন কাউন্সিলর চিত্তরঞ্জন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৪
অ- অ+

এক নারীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল হওয়ার পর দায়ের করা মামলায় ঢাকা সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার ৫ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন। আসামি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুনসহ প্রমুখ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

গত ১০ সেপ্টেম্বর রাতে চিত্তরঞ্জনের নারীর শ্লীলতাহানির ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর গত ১১ সেপ্টেম্বর ওই নারী সবুজবাগ থানায় মামলা করেন।

মামলায় অভিযোগে বলা হয়, সবুজবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই নারীর শশুড়ের দোকান রয়েছে। তার পাশের দোকানদার দোকান সংস্কার করতে গেলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস গরিব চা দোকানদারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। চাঁদার ব্যাপারে সত্যতা যাচাই করার জন্য ওই নারী রাত পৌনে ৮টার দিকে চিত্তরঞ্জন দাসকে মোবাইলে ফোন দেন। চিত্তরঞ্জন দাস তাকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন। রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ সেখানে যান। চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস দুই চারটি কথা বলে তাকে পাশের কক্ষে বসতে বলেন। এর একটু পরে চিত্তরঞ্জন দাস ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। ওই নারীকে বসা থেকে উঠে দাঁড়ানোর জন্য বলেন। ওই নারী উঠে দাঁড়ালে চিত্তরঞ্জন দাস তাকে জড়িয়ে ধরেন এবং তার স্পর্শকাতর স্থানে হাত দেন। নানা রকম অঙ্গভঙ্গি করে তাকে কু-প্রস্তাব দেন। মান-সম্মানের ভয়ে ওই নারী কোনো চিৎকার করেননি বলে এজাহারে উল্লেখ করেন। চিত্তরঞ্জন দাস তাকে পরের দিন আবার সেখানে যাওয়ার প্রস্তাব দেয়। ওই নারী হ্যাঁ বলে কোনো রকম নিজেকে রক্ষা করে ফিরে আসেন বলে মামলায় অভিযোগ করেন।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নাশকতা: এবার পুলিশ সুপার আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান আটক
পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, ৩ জনকে জরিমানা
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন  
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জনের পরিবর্তে ১০ কর্মচারীর নামে বেতন উত্তোলনের অভিযোগ