তেহরানে আইআরজিসির গবেষণা কেন্দ্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৪
অ- অ+

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনি বা আইআরজিসির গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, সন্ধ্যায় আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত তাদের একটি গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে কেন্দ্রের তিনজন কর্মচারি আহত হয়েছেন।

কিছু সময়ের প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এবং কেন আইআরজিসির এ গবেষণা কেন্দ্রে আগুন লেগেছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন