বিদ্যুৎহীন লেবানন, সামনে শুধুই অন্ধকার

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ০৯:৫২| আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৯:৫৮
অ- অ+

লেবাননে বিদ্যুৎ সরবরাহ করা প্রধান দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটি। খুব শিগগিরই এই সমস্যার সমাধান মিলবে না বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

একজন সরকারি কর্মকর্তা শনিবার রয়টার্সকে জানান, জ্বালানি সঙ্কটের কারণে দুটি বৃহৎ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য হওয়ার পর লেবাননে কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। লেবাননের বিদ্যুৎ নেটওয়ার্ক শনিবার দুপুর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে এবং আগামী সোমবার বা আরও কয়েকদিনের মধ্যেও তা চালু করা যাবে না।

রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এক বিবৃতিতে জানায়, জাহরানি বিদ্যুৎ কেন্দ্রের থার্মোইলেক্ট্রিক প্রকল্পটি এখন অচল। দেইর আম্মার প্রকল্পটি শুক্রবার বন্ধ হয়ে যায়। দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার কারণে তা সরাসরি বিদ্যুৎ নেটওয়ার্কের স্থিতিশীলতা ব্যাহত করেছে, যার কারণে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিবৃতিতে বলা হয় শিগগিরই বিদ্যুৎ চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ওই কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা সাময়িকভাবে পাওয়ার প্লান্টগুলি চালাতে সেনাবাহিনীর উদ্বৃত্ত তেল ব্যবহার করবে। তবে সেটিও খুব শিগগির হবে বলে মনে হয় না। লেবাননের অনেকেই ডিজেল চালিত নিজস্ব জেনেরেটরের ওপর সাধারণত নির্ভর করে থাকেন, তবে সেসব জেনেরেটরের সরবরাহও এখন সীমিত।

অর্থনৈতিক সংকটের কারণে লেবানন ইতিমধ্যেই জর্জরিত। আমদানিকৃত জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় সেই সঙ্কট তীব্রতর হয়েছে। ২০১৯ সাল থেকে লেবাননের মুদ্রার মান ৯০% হ্রাস পেয়েছে।

ঢাকাটাইমস/১০অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ক্যানসার চিকিৎসায় সিদ্ধান্তের আগে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামতের সুযোগ
মিরপুরে চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুইজন গ্রেপ্তার
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক আবদুল্লাহ্-আল-ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা