কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ মিনারুল ইসলাম (৫৩) নামে এক হাজতি মারা গেছেন। রবিবার রাতে তিনি মারা যান।
নিহত মিনারুল ইসলাম কক্সবাজারের চকরিয়া থানার তরবেশকাটা এলাকার আকবর আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, রবিবার রাত সাড়ে ৭ টার দিকে মিনারুল বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































