শিরোনাম :

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তিসহ ব্যবসায়ী আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২১, ১৩:৫২
অ- অ+

নওগাঁর রাণীনগরে কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তিসহ আমজাদ হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল।

বুধবার বিকালে উপজেলার বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিতা পাড়ায় একটি বাড়ি থেকে মূর্তিসহ তাকে আটক করা হয়।

আটককৃত আমজাদ হোসেন আটনিতা পাড়া গ্রামের মৃত হাইতুল্লা পেদার ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদে সিরাজগঞ্জ ক্যাম্পের এএসপি (এ্যাডজুন্টেন) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল রাণীনগর উপজেলার গুয়াতা আটনিতা পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ মূর্তি ব্যবসায়ী আমজাদ হোসেনকে আটক করা হয়।

এ সময় আমজাদের কাছে থাকা একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করে মূর্তি ও আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহিন আকন্দ।

তিনি বলেন, এ ঘটনায় বুধবার রাতে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
আনসারের তৎপরতায় হৃদরোগ হাসপাতালে দালাল আটক
বটবাহিনীর গ্রাসে ডিজিটাল বাংলাদেশ: সমাজ ও রাষ্ট্রের নতুন আপদ
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা