‘তুমিই আমার আত্মা’, কাকে লিখলেন স্বস্তিকা?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২২, ১১:৪৬| আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১২:০৯
অ- অ+

বিদায় নিয়েছে ২০২১, শনিবার থেকে শুরু হলো ২০২২। নতুন বছরে বিশেষ একজনের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সেই চিঠিতে বিশেষ ওই মানুষের উদ্দেশে নায়িকা লিখেছেন, ‘তুমি আমার আত্মা’।

কে এই বিশেষ মানুষ? তিনি আর কেউ নন, স্বস্তিকার একমাত্র সন্তান মেয়ে অন্বেষা। মেয়ের উদ্দেশে নায়িকা লিখেছেন, ‘আমার ছোট্ট মেয়ে যে আমাকে আলো দেখায়। আমাকে ভালোবাসা ও শক্তি জোগায়। শর্তহীনভাবে আমার পাশে দাঁড়ায়, আমার সঙ্গে লড়ে।’

‘আমাকে সাহসী করে তুলেছো তুমি। আমি তোমার সেরা মা হয়ে উঠতে পারিনি। বেশিরভাগ সময়ই আমি নিজের মনের সঙ্গে লড়াই করি। আর্টিস্টরা নরমাল হয় না। কিন্তু সেই সব সময় তুমি আমার পাশে থেকেছো।’

স্বস্তিকা লেখেন, ‘তুমিই আমার আত্মা। ভালো খারাপ সবসময়ই আমি তোমার পাশে থাকব। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। যদি তা নাও হয় তাহলেও আমরা আমাদের সেরা চেষ্টা করব। তুমি আমার সঙ্গে রয়েছো আর আমি তোমার সঙ্গে। আমরা আজীবন একে অপরের সঙ্গে থাকব।’

শেষে দিকে অভিনেত্রী লেখেন, ‘নতুন বছরে আমাদের দিনগুলো ভরে উঠুক আলোয়। আমরা ভালোবাসি উচ্চারণ না করেও একে অপরকে ভালোবাসা জানাতে পারি। তোমার জন্যই এই হৃদয়হীন পৃথিবী আমার কাছে সুন্দর।’

নতুন বছরের শুরুতে এভাবেই মেয়েকে ভালোবাসা উজাড় করে দিলেন নায়িকা। স্বস্তিকার বৈবাহিক সম্পর্ক ভেঙেছে বহু আগে। তারপর থেকে একমাত্র মেয়ে অন্বেষাকে নিয়েই থাকেন অভিনেত্রী। দ্বিতীয় বিয়েটা এখনো না করলেও তার সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছে বহুবার।

ঢাকাটাইমস/০১জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4