নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতির মায়ের মৃত্যুতে এনইউ ভিসির শোক

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২২, ২০:০০| আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২১:২৪
অ- অ+

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ)-এর সাংগঠনিক সম্পাদক মাহমুদ সালাহউদ্দিন চৌধুরীর মা মমতাজ বেগম চৌধুরীর (৮৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শুক্রবার এক শোকবার্তায় উপাচার্য মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মমতাজ বেগম বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ এশা হাটহাজারীতে নামাজে জানাজা শেষে তাকে হাটহাজারী কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক