পাবনায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ২২:৫৩
অ- অ+

পাবনায় সোহাগ শেখ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে পাবনা পৌর শহরের দিলালপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক (সেনেটারি মিস্ত্রি) ছিলেন।

নিহতের ছোট ভাই শুভ শেখ বলেন, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান তার ভাই সোহাগ। রাত ৮টার দিকে কাজ শেষে শহর থেকে বাড়ি ফেরার পথে দিলালপুর মহল্লায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দিলালপুরে একটি ওষুধের দোকানে ওষুধ কেনার সময় একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় সোহাগের। সেখান থেকে ফেরার পথে সোহাগকে কুপিয়ে হত্যা করে ওই যুবক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন