জায়েদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ নিপুণের

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৪:৪৪
অ- অ+

চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। শুক্রবার ভোটের দিনেও উঠল তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। চিত্রনায়িকা নিপুণ অভিযোগ করেছেন, জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনছেন। তারা দুজনই এবার দুই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

এফডিসিতে ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিপুণ বলেন, ‘ভোটকেন্দ্রেরবুথ থেকে কিছুটা দূরে একটি জায়গায় দাঁড়িয়ে থাকছেন জায়েদ খান। আগত ভোটাররা বুথে প্রবেশের আগেই তিনি কুশল বিনিময় করছেন। আসলে কুশল বিনিময়ের নামে ভোটারদের হাতের ভেতর টাকা গুজে দেওয়া হচ্ছে।’

অভিনেত্রী বলেন, ‘দুইবার আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি। তারা শোনেননি। তাই আমি এখান থেকে জায়েদ খানের সামনে দাঁড়িয়ে থাকব। যেহেতু তিনি নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে আছেন, আমিও নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে থাকব।’ সাংবাদিকদের উদ্দেশে নিপুণ বলেন, আপনারাও ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকুন।’

যদিও নিপুণের অভিযোগের পর তাৎক্ষনিক ওই স্থান ত্যাগ করেন জায়েদ খান, যেখানে তিনি দাঁড়িয়ে ছিলেন। যেতে যেতে সাংবাদিকদের বলেন, ‘এখানে আমরা সবাই ভোট চাচ্ছি। নির্বাচন কমিশন নিষেধ করায় আমরা ওদিকে চলে যাচ্ছি।’

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন করে নতুন চুক্তির দাবি
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী
দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম