কাঞ্চন-জায়েদ জিতবেন আগেই জানিয়েছিল টিয়াপাখি!

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২, ১৯:২৭
অ- অ+

‘ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে’ বলে একটা প্রবাদ বেশ প্রচলিত আছে। ওই প্রবাদের মতোই সত্যি হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে এক টিয়াপাখির ভবিষ্যদ্বাণী। যদিও পুরো ফলাফল নয়, পাখিটির কাছে নাম দেওয়া হয়েছিল শুধু সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের।

ওই টিয়াপাখির নাম ‘অবুঝ মন’। নির্বাচনের আগের দিন তাকে নিয়ে ভবিষ্যদ্বাণীর আয়োজন করেছিলেন অভিনেতা ও জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি দুই পরিষদের দুই সভাপতি পদপ্রার্থী, চার সহসভাপতি প্রার্থী এবং দুই সাধারণ সম্পাদক প্রার্থীর নাম ভিন্ন ভিন্ন খামে ভরে টিয়াপাখির সামনে রাখেন।

এরপর ওই টিয়াপাখি সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি হিসেবে রুবেল ও ডিপজল এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের নাম বেছে নেয়। শনিবার ভোর চারটায় ফলাফল ঘোষণা পর দেখা যায়, টিয়াপাখির সেই ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেছে।

এ নিয়ে শনিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি লিখেছেন, ‘অবাক কাণ্ড! কেমন করে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে গেল। কালকে কিন্তু কেউ টিয়া পাখিকে খুঁইজেন না।’ এরপর স্ট্যাটাসের সঙ্গে পাখিওয়ালার ফোন নাম্বার জুড়ে দেন তিনি।

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন আনোয়ার হোসেন খান
২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু 
শরীয়তপুরে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৩০ জন
জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামিলীগকে রাজনীতিতে ফিরতে হবে: আবু হানিফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা