ফটিকছড়িতে চুরি ঠেকাতে গ্রামবাসীর ব্যতিক্রম উদ্যোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৩| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৩
অ- অ+

চট্টগ্রামের ফটিকছড়িতে সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রায় প্রতিনিয়ত চুরি হচ্ছে সুপেয় পানির টিউবওয়েল ও গরু। চুরির ঘটনা রোধ করতে উপজেলার বেড়াজালী এলাকাবাসী ও প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার প্রবেশদ্বারে চারটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত পাইন্দং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এ এলাকায় সম্প্রতি এজাহারুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষকের চারটি গরু ও একটি ইবাদাতখানার টিউবওয়েল চুরি হয়। এ ঘটনার প্রেক্ষিতে গ্রামবাসী এই উদ্যোগ নেন। পরে এলাকার বিভিন্ন পয়েন্টে ক্যামেরা বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা।

এ বিষয়ে উদ্যোক্তা সাবেক ইউপি মেম্বার আনোয়ারুল আজিম বলেন, ‘চুরির ঘটনা বেড়ে যাওয়াতে এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রবাসী ও এলাকার সম্ভ্রান্ত মানুষদের সাথে পরামর্শ করে এমন উদ্যোগ হাতে নিই। যেহেতু ফটিকছড়ি একটি বৃহৎ উপজেলা। আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য প্রশাসনকে সহযোগিতা করা। এছাড়াও নিজেদের আত্মরক্ষা আগে নিজেদের নিশ্চিত করতে হবে।’

বর্তমান মেম্বার এমদাদুল ইসলাম বলেন, ‘এলাকায় চুরি, মাদক ও অন্যান্য অপরাধ রোধ করতে আমরা এলাকাবাসীদের নিয়ে এ উদ্যোগ নিয়েছি। আগামীতে পরিষদের সহায়তা পেলে তা আরও বৃদ্ধি করা হবে।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রয়োজনে ৮২ বছর বয়সেও দেশের জন্য লড়ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা